1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

ভাত ছেড়ে দিয়ে নিজের মধ্যে ‘সালমান খানের ছায়া’ পাচ্ছেন জায়েদ খান

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

৯ মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জায়েদ খান। সেখানে নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন এই নায়ক। জানালেন, নিয়মিত জিম করে শারীরিক গড়নে আমূল পরিবর্তন আনছেন। লাইফস্টাইলের পাশাপাশি খাদ্যাভাসও পাল্টাছেন জায়েদ। বদলে যাওয়া অবয়বে ভক্তদের চোখে বলি সুপারস্টার সালমান খানের ছায়া দেখতে পাচ্ছেন নিজের মধ্যে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নিউইয়র্ক থেকে জায়েদ বলেন, ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। গত ২৮ দিন ধরে একেবারে ভাত খাইনি। ভাতের বদলে ওটস-কলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি। প্রচুর বয়েল ফুড, ফল, তাজা সবজি খাচ্ছি। একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি।

২০২৪ সালে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির সময়ও ‘সিক্স প্যাক’ এনেছিলেন বলে জানান জায়েদ। বলেন, তখনও এভাবে মেইনটেন করতাম। জায়েদ জানান, ১০ বছর আগেও নিয়মিত ব্যায়াম করতেন। এরপর শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর থেকে গ্যাপ পড়ে যায়। আগের মতো এখন আবার ব্যায়াম শুরু করেছেন জানিয়ে জায়েদ বলেন, বয়স যেহেতু হচ্ছে, এখন শরীরের দিকে মনোযোগ দেয়া দরকার। এজন্য প্রতিদিন কম করে হলেও দুই ঘণ্টা জিম করি। রাতে আবার ফুলবল খেলি। ফলে দেখলাম এগুলো আমাকে অনেক বেশি এনার্জি-রিফ্রেশমেন্ট দিচ্ছে।

জায়েদ বলেন, সামনে আরও কিছু শো রয়েছে। এজন্য নিজেকে আরও তৈরি করছি। স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব দরকার। আরও একমাস এভাবে মেইনটেন করলে বডি শেফ আরও জোশ লাগবে। একটি ছবি ফেসবুকে ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।‘লাইক, কমেন্ট শেয়ারের হুড়োহুড়ি লেগেছে। অনেকে বলছে, অবিকল সালমান খানের মতো লাগছে। অনেক মেয়ে এই ছবি দেখে আমাকে নক দিচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট