1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী জারিওয়ালা আর নেই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
জনপ্রিয় বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা

ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রীর স্বামী অভিনেতা পরশ ত্যাগী তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে পারফর্ম করার মাধ্যমে আলোচনায় আসেন শেফালী। এরপর তেমন উল্লেখযোগ্য আর কোনো প্রজেক্টে কাজ করতে না পারলেও সেই ‘কাঁটা লাগা’ গানের কারণেই তাকে মনে রেখেছেন ভক্তরা। ২০১৯ সালে রিয়েলিটি শো বিগ বস ১৩-তেও অংশগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট