1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

শেষের পথে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ সিরিজ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

হলিউডের জনপ্রিয় স্পাই-অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে। এ পর্যন্ত মুক্তি পেয়েছে সিরিজের সাতটি কিস্তি, আর এখন অপেক্ষা চলছে অষ্টম সিনেমা ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং – পার্ট টু’ মুক্তির। ছবিটি আগামী ২৩ মে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।  তবে গুঞ্জন উঠেছে, এই কিস্তিই হতে পারে ইথান হান্টের শেষ অভিযান! যদিও ছবির নায়ক টম ক্রুজ এবং পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি, তবুও তাদের বক্তব্যে পাওয়া গেছে কিছু ইঙ্গিত।

শেষ অধ্যায় নাকি নতুন শুরু?  এক সাক্ষাৎকারে সিরিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ক্রুজ বলেছেন, ‘এই সিনেমাটি পুরো ফ্র্যাঞ্চাইজির জন্য এক মহাকাব্যিক ও আবেগঘন যাত্রা। তবে এখনই কিছু বলা কঠিন, কারণ এটি এমন কিছু যা দর্শকদের অনুভব করতে হবে।’  অন্যদিকে, পরিচালক ম্যাককোয়ারি জানিয়েছেন, ‘আমি চাই, এই সিনেমাটি ৩০ বছরের গল্পের একটি সন্তোষজনক পরিণতি হয়ে উঠুক। সিনেমার নাম শুনেই দর্শক বুঝতে পারবেন যে এটি কিসের ইঙ্গিত দিচ্ছে।’

ইথান হান্টের চরিত্রে ক্রুজের ভবিষ্যৎ 

যদিও প্রচারণার উপাদান ও সিনেমার নাম ইঙ্গিত দিচ্ছে ‘শেষ মিশনের’ দিকে, তবে টম ক্রুজ নিজে এখনই বিদায় নেওয়ার পক্ষে নন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ইথান হান্টের চরিত্রে আরও কাজ করার ইচ্ছা রয়েছে তার।  এখন দেখার বিষয়, ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং – পার্ট টু’ সত্যিই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি টানবে, নাকি দর্শকদের জন্য আরও রোমাঞ্চকর অভিযান অপেক্ষা করছে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট