1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ইরান ইস্যুতে ‘শিগগিরই কিছু একটা ঘটবে’: ট্রাম্প

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে শিগগিরই কোনো একটি পরিণতি আসবে বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দক্ষিণ ক্যারোলাইনায় একটি জনসভা থেকে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ইরানের সঙ্গে আলোচনা চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে একভাবে হোক বা অন্যভাবে, শিগগিরই কিছু একটা ঘটবে।’

ট্রাম্প আরও বলেন, অধিকাংশ মানুষ মনে করছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন কী ঘটে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা।

এর আগে দক্ষিণ ক্যারোলাইনার জনসভায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানতে পারে। তবে তিনি এমন একটি পরিণতি নিশ্চিত করতে চান, যা দীর্ঘস্থায়ী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট