1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

স্টাফ রিপোর্টার শাহরিয়ার রকি
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
ছবি ভয়েস অব নিউজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়া পাম্প সংলগ্ন চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে এই চুরি সংঘটিত হয় বলে ধারণা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের দপ্তরি এসে অফিস কক্ষসহ ৪টি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা তিনি দেখতে পান, আলমারি খোলা এবং প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ কালিয়াকৈর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করে।

বিষয়ে চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেরা আক্তার জানান, চোর চক্রটি বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ, ১টি স্মার্ট বোর্ড, ১টি সিসিটিভি ক্যামেরা, আইপিএসএর ব্যাটরি ও চার্জার, ১টি রাউটার অনু, ১টি ফ্যান, ২টি বাল্ব, ১টি ডিজিটাল ঘড়ি, ১টি মাল্টিপ্লাগ এবং নগদ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট