1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প

দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

শিগগিরই মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেতে যাচ্ছে। তবে সৈয়দ আর ইমন পরিচালিত এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের একটি ইউটিউব চ্যানেলে ।

পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেলসহ আরও অনেকে। আধুনিক জীবনের আত্মকেন্দ্রিকতা ও সামাজিক বাস্তবতাই এ সিনেমার মূল উপজীব্য। এ সিনেমার প্রযোজক তরিকুল ইসলাম মিঠু ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। ২০২৪ সালেই এটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে হল প্রাপ্তিজনিত জটিলতায় তা সম্ভব হয়নি বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট