1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ব্যক্তিজীবন-ক্যারিয়ার দুই জায়গা সফল হলেও প্রিয়াংকা চোপড়ার দুঃখ যেখানে

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী পরিচিত বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া কর্মজীবনে তিনি যেমন সফল, ব্যক্তিজীবনেও সুখী। আমেরিকার ব্যান্ডসংগীত তারকা নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন অভিনেত্রী। এক কন্যার জননী হয়েছেন তিনি। দেশ-বিদেশের মানুষ তাকে সম্মান করেন। এতকিছুর পরও প্রিয়াংকা চোপড়ার দুঃখ লুকিয়ে আছে এক জায়গায়।

বলিউডে একাধিক পুরুষ তার প্রেমে পড়েছিলেন। সেই তালিকায় বলিপাড়ায় খ্যাতনামা বিবাহিত পুরুষরাও ছিলেন। খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে বলি বাদশাহ শাহরুখ খান, শাহিদ কাপুরদের সঙ্গে প্রিয়াংকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুঃখের বিষয়— কারও কাছ থেকেই সম্মান পাননি প্রিয়াংকা চোপড়া। অভিনেত্রী বলেন, অনেক কষ্ট পেয়েছেন, প্রেমের সম্পর্কে মান খুইয়েছেন। তাই নিক জোনাসকে বেছে নিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে স্বামী হিসাবে নিক জোনাসকে নির্বাচন করার সময় যে দিকগুলো মাথায় রেখেছিলেন অভিনেত্রী, সেই কথা অকপটে বললেন সাবেক বিশ্বসুন্দরী। নিকের মধ্যে পাঁচ গুণ থাকায় তার সঙ্গেই সংসার করার সিদ্ধান্ত নেন বলে জানান প্রিয়াংকা চোপড়া। এ মুহূর্তে মুম্বাইয়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে রয়েছেন অভিনেত্রী। তবে নিজের বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলো দেখেছেন, সেই প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বলেন, প্রথমত আমি দেখেছি মানুষটা সৎ কিনা। কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়ত মানুষটা পরিবারকে সময় দেয় কিনা, সেটা দেখেছিলাম।

তিনি বলেন, তৃতীয়ত আমার পেশাকে সম্মান করে কিনা। কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত আমি সবসময় এমন একজনকে চেয়েছি, যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যার বড় কিছু করার লক্ষ্য আছে। আর যেটা চেয়েছি, তা হলো আমার মতো সঙ্গীকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে বলেও জানান প্রিয়াংকা চোপড়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট