1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

বিপিএলের টিকিট বিক্রি নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। খেলা মাঠে গড়ানোর আগের দিন জানানো হয় টিকিটের দাম এবং সংগ্রহের স্থান। তবে হঠাৎ বিপিএলের টিকিট বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিপিএলের টিকেট সোমবার থেকে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। কিন্তু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হবে না। রোববার (২৯ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে। শাখাগুলো হলো—মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও ভিআইপি ব্রাঞ্চ।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন একটি বুথেও টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু রোববার সকাল থেকে টিকিটের জন্য ওই বুথে ভিড় করেন দর্শকরা। টিকিট না পেয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই নম্বর গেট ভেঙে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট