1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত, আসরে জয়হীন দুই দল

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ-পাকিস্তান দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে। তাদের দুই দলের আজকের ম্যাচ কেবলই নিয়মরক্ষার। নিয়মরক্ষার ম্যাচ বলেই হয়তো মন খারাপ রাওয়ালপিন্ডির আকাশেরও। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। এর আগে এই রাওয়ালপিন্ডিতেই বৃষ্টি মুখর আবহাওয়ার জন্য গত মঙ্গলবার পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। একই পরিণতি হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচেও। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আসরে জয়হীন থাকতে হল স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এই আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্টই।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি। তবে বৃষ্টির সম্ভাবনা আছে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া বিভাগ। গুড়িগুড়ি বৃষ্টির তোড়টাও বেড়েছে আগের থেকে। তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। এ গ্রুপ থেকে সেমিতে খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৯ বিশ্বকাপে। পাকিস্তানের মাঠে বাংলাদেশ আগে কখনোই জয় পায়নি। ১২ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই দুই দল প্রথমবার একে অন্যের দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট