1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

রিয়ালে নেই তারকাখ্যাতি, তবু ম্যানসিটির বড় প্রস্তাব প্রত্যাখ্যান রদ্রিগোর

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদে গত মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের ওপর ছিল সব আলো। মৌসুমে ১৮ গোল করে ও ৯ গোলে সহায়তা দিয়েও তারকাখ্যাতি পাননি রদ্রিগো গোয়েস। ওদিকে নতুন মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও এন্ডিকের রিয়ালে যোগ দেওয়া নিশ্চিত হয়েছিল।

সব মিলিয়ে মৌসুমের শুরুতে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করা এবং ভালো বেতন দেওয়ার প্রস্তাবে ছিল । কিন্তু রদ্রিগো ওই প্রস্তাবে রাজি হননি। বরং ভিনি-এমবাপ্পে ও বেলিংহামের ভিড়ে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নেন এই ব্রাজিলিয়ান।

সংবাদ মাধ্যম রেনেভো দাবি করেছে, ভক্তদের প্রশংসা না পাওয়া ও কিছু ব্যক্তিগত কারণে রদ্রিগো কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। ওই সময় ম্যানসিটির থেকে প্রস্তাব আছে। যা ছিল খুবই আকর্ষণীয়। কিন্তু রদ্রিগো ব্লাঙ্কোস শিবিরে সাফল্য পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। ক্লাবও তাকে ধরে রাখার বিষয়ে পুরোপুরি দৃঢ় অবস্থানে ছিল।

চলতি মৌসুম ম্যানচেস্টার সিটির খারাপ যাচ্ছে। কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, কেভিন ডি ব্রুইনি, ইল্কে গুন্দোগান, এদেরসন, কাইল ওয়াকারদের বাদ দিয়ে আগামী মৌসুমে নতুন করে শুরু করতে চান পেপ গার্দিওলা। নতুন করে দল সাজানোর পরিকল্পনায় এখনো রদ্রিগো তার পছন্দের তালিকায় আছেন বলেও দাবি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট