1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এতিম শিক্ষার্থীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দী এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর বসবাস। স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মারকাজুল উলুম নূরানী কওমী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পড়ালেখা করে ৫০ জন শিক্ষার্থী। তাদের পড়াশোনার খরচ আসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায়।

সম্প্রতি সারিয়াকান্দি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানতে পারেন মাদরাসাটিতে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন।এরই ফলশ্রুতিতে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ওই মাদরাসায় নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী হিসেবে টয়লেট টিস্যু, সাবান, টুথপেস্ট, গামছা ইত্যাদি উপহার প্রদান করা হয়। এসব উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।

মাদরাসাটির পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘খুব কষ্ট করে বিভিন্ন জনের কাছে সাহায্য-সহযোগিতা নিয়ে বাচ্চাদের পড়াশোনা চালাচ্ছি আপনারা না চাইতেই মাদরাসার এতিম বাচ্চাদের জন্য এসব উপহার দান করলেন, আল্লাহ তায়ালা আপনাদেরকে কবুল করুন।’

তিনি আরো বলেন, ‘আপনারা যেহেতু বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব উপহার এনেছেন আল্লাহ তায়ালা যেন বসুন্ধরার মালিকের অনেক অনেক ভালো করেন। ভবিষ্যতে আপনারা আমাদের মাদরাসার দিকে একটু নেক নজর রাখবেন।’

উপস্থিত স্থানীয় বাসিন্দা হাতেম আলী বলেন, ‘হামাগোরে ছোলপোল পড়ার জন্যি ম্যালা কষ্ট করে আপনেগোরে কাছ থ্যাকা জিনিসপত্তর প্যায়লা এরিগরে ম্যালা উপক্যার হোলো, আল্লায় য্যান আপনেগোরে ভালো করে।

উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের সারিয়াকান্দি উপজেলা শাখা কমিটির সভাপতি সুজিত সাগর, সাধারণ সম্পাদক সাজু, সহসভাপতি শাহাদাৎ জামান, সহসভাপতি শাহিন আলম, রনজিত কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পাভেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট