1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

মুখের গড়ন বুঝে চুলের কাট

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

মানুষের মুখের আকৃতিকে আসলে কোনো কিছুর সঙ্গে তুলনা করাটা কঠিন। তবুও আমরা বলে থাকি লম্বাটে মুখ, গোলাকার মুখ, চৌকাকৃতির মুখ এমনকি ডিম্বাকৃতির মুখ। কোন হেয়ার কাটে কেমন লাগবে সেটা কিন্তু শুধু মুখের গড়নের ওপর নির্ভর করে না। সঙ্গে আরও যেসব বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে তা হলো উচ্চতা, গায়ের রং, স্বাস্থ্য, বয়স এবং পেশা। যেমন- যারা কেবিন ক্রু তাদের জন্য উন্নত দেশগুলোয় ক্রিউ কাট বেশ জনপ্রিয়। আর এই ক্রিউ কাটটা নিশ্চয় কলেজ পাড়ার কোনো মেয়েকে করিয়ে দিলে খুব একটা ভালো দেখাবে না! তাই চুলের কাটছাঁটের ক্ষেত্রে পেশাকেও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে।

চুলের কাটের সময় চুলের ধরন দেখা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যার চুল খুব বেশি কোঁকড়ানো তাকে ভলিউম বাড়ায় এমন কাট কিংবা ‘লেয়ার কাট’ দিলে কিছুই বোঝা যাবে না। শুধু তাই নয়, এমন চুলের ধরনে লেয়ার কাট সেটও হবে না। ঠিক একইভাবে যাদের চুল স্ট্রেট তাদের নানা রকম লেয়ার কাটে ভালো দেখাবে। কিন্তু সোজা চুলে ভলিউম বাড়ায় এমন কাট করালে কিছুই বোঝা যাবে না। যাদের চুল হালকা ঢেউ খেলানো তারা দিতে পারেন ‘ভলিউম লেয়ার’।

বিউটি এক্সপার্টরা কাজ করার ক্ষেত্রে একটি সাধারণ সমস্যায় পড়ে থাকেন। আর তা হলো চুল কাটাতে আসা খদ্দের ছবি নিয়ে এসে বলেন এই কাটিং করে দেন বা একদম অন্যরকম দেখায় এমন কাটিং করাতে চান। অনেক সময় হেয়ার কাটে ব্লোসেট করে পছন্দ পছন্দমতো হেয়ার কাট করে দেওয়াটা সম্ভব। কিন্তু সেই ব্লোসেট কি প্রতিদিন করা সম্ভব! সাধারণ খদ্দের হয়তো এ বিষয়টি প্রতিদিন নিয়ন্ত্রণ করতে পারবেন না।

তাই সব সময় সাধারণভাবে চুলকে কতটা সুন্দর দেখানো যায় সে বিষয়টির দিকে খেয়াল রাখা উচিত। আমাদের দেশে মেয়েদের হেয়ার কাটিং-এ ‘বব কাট’, ইনডাটেড লং বব হেয়ার কাট, লং বব কাট, স্ট্রেইট কাট, পিক্সি কাট, ক্রিউ কাট, ব্যাংস কাট, লেয়ার কাট, লং লেয়ার কাট, টেইলর সুইফ্ট লং লেয়ার কাটটি বেশ জনপ্রিয়। এ ছাড়া স্টাইলিশ বিউটি এক্সপার্টরা আপনার সঙ্গে পরামর্শ করে নানা ডিগ্রিতে, অ্যাঙ্গেলে দু-চারটা কাট মিলিয়ে এমন একটা কাট করে দিতে পারেন। যার নামকরণ করাটা মুশকিলই বটে।

তবে চেহারা গোলাকার হলে ব্যাংস করাতে পারেন। এ ধরনের মুখের গড়নে চুল ছোট হলে লেয়ার কাট করাতে পারেন। ওভাল শেপের মেয়েরা যেভাবেই চুলের স্টাইল করুক না কেন মানিয়ে যায়। কিন্তু চারকোণা শেপের অধিকারীরা চুল লম্বা রাখলেই বেশি মানাবে। চাইলে সামনের দিকে খানিকটা লেয়ার করে চুল চিবুকের প্রশস্ততা কমিয়ে আনে। লেয়ার হেয়ার কাটিং আয়তাকার মুখের জন্য সবচেয়ে ভালো। হার্ট শেপের মুখের গড়নে ব্যাংস, চাইনিজ কাট ভালো মানাবে। লম্বাটে মুখের গড়নে ফ্রন্ট লেয়ার করে পেছনে স্টেপ কাট করতে পারেন। যে কোনো পার্টি কার্লি করাতে পারেন।

হেয়ার কাট অবশ্যই লুক চেঞ্জে দারুণ ভূমিকা পালন করে। আর যদি এর সঙ্গে একটু হেয়ার কালার জুড়ে দিতে পারেন তবে দেখাতে বেশ ভালো লাগবে। আবার যাদের চুল অনেক দিন ধরে কোঁকড়ানো তারা চাইলে পারমানেন্ট হেয়ার স্ট্রেইট করে একটু ভিন্ন কাটের স্বাদ নিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট