1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি, দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

স্টাফ রিপোর্টার শাহরিয়ার রকি
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
ছবি ভয়েস অব নিউজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়া পাম্প সংলগ্ন চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে এই চুরি সংঘটিত হয় বলে ধারণা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের দপ্তরি এসে অফিস কক্ষসহ ৪টি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা তিনি দেখতে পান, আলমারি খোলা এবং প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ কালিয়াকৈর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করে।

এ বিষয়ে চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেরা আক্তার জানান, চোর চক্রটি বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ, ১টি স্মার্ট বোর্ড, ১টি সিসিটিভি ক্যামেরা, আইপিএস–এর ব্যাটরি ও চার্জার, ১টি রাউটার ও অনু, ১টি ফ্যান, ২টি বাল্ব, ১টি ডিজিটাল ঘড়ি, ১টি মাল্টিপ্লাগ এবং নগদ ৬ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট