1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি, দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে পল্লীবিদ্যুৎ দেওয়ান প্লাজার সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সামসুল আলম সরকারের সভাপতিত্বে এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন এবং কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জালাল উদ্দিন,পৌর যুবদলের  আহ্বায়ক সদস্য মো. রিয়াজুল আলম রিয়াজ ও বাবুল হায়াত, পৌর যুবদল নেতা মাহাবুব রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন মোল্লা, পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল সরকার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক দেওয়ান রিপন এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট