1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

পুণ্যের সন্ধানে মহাকুম্ভের পথে পুনম পান্ডে

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

দেশ-বিদেশের বহু তারকা ও রাজনীতিক উপস্থিত মহাকুম্ভে। এবার পালা টালিউড অভিনেত্রী পুনম পান্ডের। গতকাল সোমবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। সেই সময়ে ফটোসাংবাদিকদের পুনম জানান, ‘তিনি কুম্ভে যোগ দিতে চলেছেন।’ এবার পুণ্যের সন্ধানে ছুটে চললেন অভিনেত্রী। সাধারণত বিতর্কিত বিষয়ের জন্যই খবরে উঠে আসেন অভিনেত্রী পুনম পান্ডে। বিমানবন্দরে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, কুম্ভে যাচ্ছি, মহাকুম্ভে। তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসব। আর কিছু আনব তোমাদের জন্য?

এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। এক নেটিজেন বলেছেন—আপনি যা-ই করুন, এত দ্রুত আপনার পাপ ধুয়ে যাবে না। আরেকজনের বলেছেন— সাবধানে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন। মহাকুম্ভে ভদ্র পোশাক পরবেন। বিশেষ করে ডুব দেওয়ার সময় ঢাকা পোশাক পরবেন। তবে পিছিয়ে নেই তার ভক্ত-অনুরাগীরাও। মহাকুম্ভে পুনমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা।  এদিকে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিয়েছেন পরিচালক রেমো ডি সুজা। সেই মুহূর্তের ভিডিও ও ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি। সম্পূর্ণ কালো বস্ত্রে মহাকুম্ভে গিয়ে ধ্যান করতে দেখা গেছে রেমোকে। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি। নদীতে ডুব দেওয়ার সময়ে নজরে আসে তার গলার রুদ্রাক্ষের মালা। জোড় হাত করে সূর্যপ্রণাম করেন তিনি। স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের থেকেও আশিস চান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট