1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি, দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

ক্রাইম পেট্রোল অভিনেতাকে কুপিয়ে জখম

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’র অভিনেতা রাঘব তিওয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী অভিনেতার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি রড দিয়ে আঘাতও করেছেন। হামলার শিকার হওয়ার পর থানায় যান রাঘব। তার অভিযোগ, হামলার শিকার হওয়ার পর বিষয়টি থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

রোববার (০৫ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর শপিং করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব। তারপর গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি স্কুটারের মুখোমুখি হন। নিজের ভুল থাকায় স্কুটার চালককে সরিও বলেন তিনি। কিন্তু সরি বলার পরও তর্ক শুরু করেন চালক। গালিগালাজও করতে থাকেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একপর্যায়ে ওই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মারেন। এছাড়াও চড়-থাপ্পড়ও মারা হয় অভিনেতাকে। এরপর রাঘব মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মাথায় অনেক সেলাই দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট