1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

এ বছরে ফারিণের সিনেমা ও গান

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আছেন ক্যারিয়ারের সেরা সময়ে। সেই জায়গা থেকেই শুরু করছেন নতুন বছর। দর্শকদের দিয়েছেন সুখবরও।

এ বছর ফারিণ বেশকিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান, যা নিয়ে এই অভিনেত্রী কালবেলাকে বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত।

আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত। এই দুটি কাজের বিষয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আপাতত এটুকুই বলার অনুমতি আছে।’ এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই নায়িকা আরও বলেন, ‘আমরা ভাগ্যবান আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয় সেই কামনাই থাকবে। আমার আনন্দ যেন কারও বিপদের কারণ না হয়, সে দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট