1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

সান্তা ক্লজের দেশে বরফশীতল পানিতে রোনালদোর বড়দিন

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম এমনিতেই রঙিন। আজ এটি আরও রঙিন হয়েছে বড়দিন বলে। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বলে কথা। এই দিনে ইনস্টাগ্রামে পরিবারসহ ছবি পোস্ট করেননি—এমন কোনো তারকা ফুটবলার হয়তো খুঁজে পাওয়া যাবে না। সবার ছবিতেই একটি বিষয় কমন—ক্রিসমাস ট্রি।

পোস্ট পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও করেছেন। সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়েছেন। তবে তাঁর উদ্‌যাপনের ধরন একেবারেই আলাদা। খালি গায়ে বরফশীতল পানিতে নেমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এই কিংবদন্তি। সেটা আবার সান্তা ক্লজের দেশে গিয়ে।

রোনালদো পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে গেছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। দেশটির উত্তর দিকের শেষ সীমায় অবস্থিত এই জায়গাকে বলা হয় সান্তা ক্লজের আসল বাড়ি। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে। মাঝেমধ্যে নাকি মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে আসে। এবার বুঝুন পরিস্থিতি!

এমন ভয়ানক ঠান্ডাতেই রোনালদো পানিতে নামার চ্যালেঞ্জ নিলেন। এই সময়ে শীতের পোশাক পরে রোনালদোর সামনেই ছিলেন তাঁর ছেলে। বোঝাই যাচ্ছিল, সে এমন পাগলামি করতে রাজি নয়! পানি থেকে ওঠার পরের একটি ছবি দিয়েই রোনালদো লিখেছেন—‘শুভ বড়দিন সবাইকে’।

আরেক ছেলেকে নিয়ে এর আগে স্কিডুতে করে বরফঢাকা পথ চষে বেড়িয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে এমন ছবি পোস্টও করেছেন। ডেইলি মেইল জানিয়েছে, রোনালদো পরিবারসহ ভ্রমণ করেছেন। তবে ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেননি আল নাসর তারকা। আল নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী, চোটের ঝুঁকি বেশি—এমন কিছুতে রোনালদোকে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। সে কারণে শীতকালীন খেলাতেই মেতে ছিল রোনালদোর পরিবার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট