1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :

ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ডিসেম্বরকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্র চলছে; সরকারের কাছে এমন স্পষ্ট বার্তা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও সরকারকে বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পে চলমান পরিস্থিতির নেপথ্যে মূল ক্রীড়নক হিসেবে কাজ করছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগ ডিসেম্বরকে সামনে রেখে বহুমুখী তত্পরতা চালানোর চেষ্টা করতে পারে বলেও সরকারের কাছে তথ্য রয়েছে।

জানা গেছে, ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ কয়েকটি স্থানে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা নিয়ে রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা জরুরি বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। ডিসেম্বর সামনে রেখে দেশে যাতে অস্থিরতা সৃষ্টির কোনো চক্রান্ত সফল হতে না পারে—সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় নিয়েও আলোচনা হয় ঐ বৈঠকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট