
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিকরা। বিক্ষোভের কারণে মূহুর্তের মধ্যে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। সোমবার (১২ অক্টোবর) শ্রমিকদের এ কর্মসূচিকে কেন্দ্র করে আজমপুর এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির কারণে ওই এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়।
যানজটে আটকা পড়ে গড়মে অতিষ্ঠ হয়ে উঠে পরিবহন যাত্রীরা। গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও অন্যান্য পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শ্রমিকদের দাবি, তাদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের লোকজন। পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং আশ্বাস পেয়ে সড়ক অবরোধ ছেড়ে কাজে চলে যায় গার্মেন্টস শ্রমিকরা । শ্রমিকদের অবরোধ শেষে বিমানবন্দর মহাসড়ক যানচলাচল স্বাভাবিক হয়ে ওঠে।