1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
আজ সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে এ প্রশিক্ষণ। সংগৃহীত ছবি

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার (২৭ জুন) শুরু হয়েছে।

রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশ নিচ্ছেন।

এতে এআই টুলসের ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও যাচাই, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), সাইবার নিরাপত্তা এবং সাংবাদিকতায় ফ্যাক্টচেকের নীতিমালা এবং ব্যবহারিক কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ আজ রোববার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।

পিআইবির এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে তারা আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট