1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়— এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পিপি নুরতাজ আলম বাহারসহ অনেকে।

এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মন্ত্রী জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলায় ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলো ঊর্ধ্বমূখী (৫ম-৬ষ্ঠ তলা) সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট