1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

দিল্লিতে ভবন ধসে ৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা থাকতে পারে বলে তারা ধারণা হচ্ছে। ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা বলেছেন, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। পরে দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

তিনি আরও বলেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চার জন মারা গেছে। ৮ থেকে ১০ জন এখনো আটকা থাকতে পারে। আহতদেরকে জিটিপি হাসপাতালে নেওয়া হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা।

দিল্লির কিছু অংশে শুক্রবার দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর ভবন ধসের এই ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট