1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

পদত্যাগ করেছেন কিনা জানালেন নাহিদ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব। এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

জানা যায়, উপদেষ্টা নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি চলে যান। সাক্ষাৎকালে একাধিক উপদেষ্টা ছিলেন। তার আগে গত ১৭ ফেব্রুয়ারি নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এরপর তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোসণা দিয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে আলোচনা রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট