1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

গভীর রাতে থেমে থাকা বাসে অগ্নিকাণ্ড, চালকের সহকারী নিহত

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে একটি বাসে আগুন লেগে চালকের এক সহকারী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার বালিগাঁও বাজার সেতুর ওপরে থেমে থাকা বাসে ওই ঘটনা ঘটে। চালকের সহকারী ওই কিশোরের নাম সাহাবীর মিয়া (১৪)। সে লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ি এলাকার সোহেল মিয়ার ছেলে। আগুনে পুড়ে গেছে গাঙচিল পরিবহনের একটি বাস। এটি বালিগাঁও-লৌহজং হয়ে রাজধানী ঢাকায় চলাচল করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম আজ বুধবার সকালে বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই কিশোরের লাশ উদ্ধার করি। আমরা যতটুকু জানতে পেরেছি, সাহাবীর বাসের মধ্যে মুঠোফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিল। তাঁর সিটের পাশেই মশার কয়েল জ্বালানো ছিল। ধারণা করা হচ্ছে, মুঠোফোন অথবা মশার কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর ঘুমন্ত সাহাবীর আর বাস থেকে বের হতে পারেনি। তবে প্রকৃত ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সাহাবীরের আয়েই সংসার চলত জানিয়ে তার নানা মজিবর পাঠান জানানা, ছয় বছর আগে সাহাবীরের বাবা দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে ফেলে চলে যান। এর পর থেকেই তারা মজিবরের কাছে ছিল। সংসার চালাতে এক বছর আগে সাহাবীর গাঙচিল বাসে সহকারীর কাজ নিয়েছিল। সারা দিন বাসে কাজ শেষে কখনো বাড়ি ফিরত, আবার কোনো দিন বাসের মধ্যেই ঘুমিয়ে থাকত। মজিবর পাঠান আরও বলেন, তাঁর নাতির সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বাসের মধ্যে কীভাবে আগুন লেগেছে, সেটিও বুঝতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট