1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা করা হবে সোমবার

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে। চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন। শনিবার জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন।

৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট