1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস কক্সবাজার জেলা শাখা কমিটি পূর্ব কমিটি বিলুপ্ত করে নতুন করে ৩১ জনের কমিটির গঠন গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মেয়রের মজিবুর রহমানের সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ স্বতন্ত্র এমপি প্রার্থীসহ আটক ৭ টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর হেলিকপ্টার টহল সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মুকুলের বাড়ি একই উপজেলার জোগারদিয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের ওপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোক বিষয়টি বুঝতে পেরে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ডাকাত দলকে ঘেরাও করে। এ সময় সাত থেকে আট জন ডাকাত পালিয়ে যায়, কিন্তু মুকুলকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট