1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তাদের আশ্রয়দাতা এক ব্যক্তিকে আটক করা হয়।

রোববার (১২ অক্টোবর) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ অভিযান চালায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, সম্প্রতি উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থাকা কিছু রোহিঙ্গা বাইরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে মাদক, মানবপাচার, খুন, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধে জড়িত হচ্ছে—এমন তথ্য পায় র‍্যাব। এছাড়া কিছু রোহিঙ্গা জমি কিনে ঘরবাড়ি নির্মাণেরও চেষ্টা করছে বলে জানা যায়।

র‍্যাব কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, ‘এমন তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ভাড়া বাসা থেকে নারী ও শিশুসহ ২৮ রোহিঙ্গাকে উদ্ধার এবং আশ্রয়দাতা বোরহান উদ্দিন (১৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।’
 
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে এবং আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট