1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পালানোর ভিডিও ভাইরাল

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুসের পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দ্য টেলিগ্রাফ সম্প্রতি ভিডিওটি প্রকাশ করে এর পেছনের কারণ ব্যাখ্যা করেছে।

ভিডিওটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। তাতে দেখা যায়, তেদরস আধানম গেব্রেয়াসুস ও তার সহকর্মীরা তাড়াহুড়ো করে একটি ঘর থেকে অন্যত্র সরে যাচ্ছেন। এ সময় তাদের সবাইকে বেশ চিন্তিত ও হন্তদন্ত ভঙ্গিতে দেখা যায়। তাদের আশপাশের লোকজনও উদ্বিগ্ন হয়ে চারপাশে নজর রাখছিলেন।

টেলিগ্রাফ জানায়, ভিডিওটি ইয়েমেনের সানা বিমানবন্দরের। সেখানে ইসরায়েলের বিমান হামলার সময়কার দৃশ্য ক্যামেরায় উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান এবং তার সহকর্মীদের তাৎক্ষণিক তৎপরতা তাদের অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রেহাই দিয়েছে।

তেদরস আধানম গেব্রেয়াসুস ও তার সহকর্মীরা একটি ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তেদরস স্বাভাবিক সময়ের মতো সোফায় বসে অপেক্ষা করছিলেন। এ সময় বিমানবন্দরে অস্বাভাবিক ছোটাছুটি ও আওয়াজ লক্ষ্য করে এক সহকর্মী তেদরসের পাশে এসে দাঁড়ান। ওই সহকর্মী ওয়েটিং রুমের বাইরে তাকিয়ে কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলেন। এমন সময় বিস্ফোরণের শব্দে অন্যান্য সহকর্মী ও তেদরসের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে তাকে ঘিরে ওয়েটিং রুম থেকে অন্যত্র সরিয়ে নেন। সে সঙ্গে ওই ঘরে থাকা অন্যরাও দ্রুত বেরিয়ে যান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই হামলার খবর নিশ্চিত করে হুতি। ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সাংবাদিক হুসাইন আল বুখাইতি। পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে। ইসরায়েলের চালানো ওই হামলায় ৬ জন নিহত হয়েছে। হুতিদের আল-মাসিরাহ টিভি এই হামলাকে ‘ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে, ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট