1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: আমীর খসরু

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি। অনেক নেতাকর্মী জেলে গেছে। অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

শনিবার নগরীর মেহেদীবাগবস্থ বাসভবনে পাঁচলাইশ থানা বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা চেতনা, তরুণদের চিন্তা চেতনা আমাদের বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট