1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামের জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আকাশ মণ্ডল ওরফে ইরফান।

একজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে হত্যাকাণ্ডে ঘটনাটি পরিকল্পিত, তবে সেটি ডাকাতির ঘটনা ছিল না। যেভাবে জাহাজের কক্ষে কক্ষে হত্যার ঘটনা ঘটেছে, তা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ। ওই জাহাজে আরও একজনের থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তদন্ত কার্যক্রম এগিয়েছে।

গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল–বাখেরা জাহাজ থেকে সাতজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে সাতজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গতকাল রাতে হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট