1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চলা প্রতিযোগিতার ভবিষ্যৎ কী, জানালেন সত্য নাদেলা

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

বর্তমানে প্রযুক্তি দুনিয়ার আলোচনার কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তাই কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নানা প্রযুক্তিসুবিধার চমক বিশ্বের সামনে হাজির করছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে আগামী দিনে তীব্র প্রতিযোগিতামূলক কিন্তু বৈচিত্র্যময় এক বাজার তৈরি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন।

চ্যাটজিপিটি চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভবিষ্যতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দারুণ এক প্রতিযোগিতা শুরুর আশা করছেন। সম্প্রতি ‘বিজি২ উইথ বিল গার্লে অ্যান্ড ব্র্যাড গার্স্টনার’ নামের এক পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন সত্য নাদেলা।

পডকাস্টে সত্য নাদেলা জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি প্রতিযোগিতামূলক ভবিষ্যৎ কল্পনা করেন। ভবিষ্যতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার খুব প্রতিযোগিতামূলক হতে চলেছে। এখানে কেউ সব জিতবে না বা কেউ সব নিতে পারবে না। ওপেনএআইকে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারের অন্যতম প্রতিযোগী হিসেবেও স্বীকার করেন তিনি।

ওপেনএআইয়ের বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। আর তাই সত্য নাদেলা অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের সাম্প্রতিক চুক্তি নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। মাইক্রোসফট সক্রিয়ভাবে এজ ব্রাউজার ও কো-পাইলট এআই সহকারীর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে নিজের অবস্থান পুনরুদ্ধার করতে কাজ করছে বলেও জানান সত্য নাদেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট