1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

বরগুনায় বীজ আলু সংকট, দিশেহারা চাষি

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। অগ্রিম টাকা দিয়েও সময়মতো বীজ আলু না পেয়ে ফসল উৎপাদনে বাধার মুখে পড়েছেন তারা। চাষিদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় ডিলাররা সিন্ডিকেট করে বীজ আলু বস্তাপ্রতি ১৫০০ টাকা বেশি দামে বিক্রি করছেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেও ভাঙছে না সিন্ডিকেট। কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় জমি অনাবাদি থাকার শঙ্কায় ভুগছেন চাষিরা।

সরেজমিন দেখা গেছে, বাজারে আলুর চড়া দাম আর গতবছর লাভ বেশি হওয়ায় এবার আলু চাষে বেশি ঝুঁকেছেন বরগুনার পাথরঘাটার চাষিরা। পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে নেমেছেন আলু বীজ লাগাতে। কেউ জমিতে কোদাল টানছেন, কেউ দিচ্ছেন সার। একদিকে সারিবদ্ধভাবে নারীরা শুরু করেছেন আলু বীজ বপন। উৎসবমুখর পরিবেশে চলছে কাজ।

এত কিছুর মধ্যেও বীজ আলু সংকটে চিন্তায় পড়েছেন জমি মালিকরা। তাদের অভিযোগ, আলুর চড়া দামকে পুঁজি করে সরকারি মূল্যের ১২০০-১৫০০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে প্রতিমণ বীজ আলু। স্থানীয় ডিলাররা একজোট হয়ে বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করায় অগ্রিম টাকা দিয়েও পাচ্ছেন না বীজ আলু। পাথরঘাটায় কোল্ডস্টোরেজ না থাকায় বীজ আলু উৎপাদন করতে পারছেন না তারা। আর এ সুযোগকে কাজে লাগিয়েছেন ডিলাররা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আলু চাষে বরিশাল বিভাগে বরগুনার অবস্থান তৃতীয়। চলতি বছর বরগুনা জেলায় ৯৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য আলুর বীজ প্রয়োজন হবে ১ হাজার মেট্রিক টন। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাথরঘাটায় ৫৪০ হেক্টর, বামনায় ৩৫ হেক্টর, বেতাগীতে ১২৮ হেক্টর, সদরে ১৪০ হেক্টর, আমতলীতে ৬২ হেক্টর এবং তালতলীতে ৭০ হেক্টর।

পুরুষের পাশাপাশি আলু ক্ষেতে কাজ করা খালেদা আক্তার বলেন, ‘ডিলারদের অগ্রিম টাকা দিয়েও এবার চাহিদা অনুযায়ী বীজ আলু পাইনি। ডিলাররা বেশি দামে বাইরে বিক্রি করে দিয়েছে। তাই আমাদের অনেক জমিই খালি পড়ে থাকবে। এতে খরচের টাকাই উঠবে না।’

চাষি মো. ইব্রাহিম জাগো নিউজকে বলেন, ‘বীজ আলুর দাম এবার অনেক বাড়িয়েছে ডিলাররা। এ গ্রেড বীজ আলুর দাম প্রতিবস্তা ৩৪৮০ টাকা আর বি গ্রেড ৩২০০ টাকা কোম্পানি নির্ধারণ করে দিলেও ডিলাররা বিক্রি করছেন ৪৫০০-৪৭০০ টাকায়। তারপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। প্রতিবস্তায় এক হাজার থেকে দেড় হাজার টাকা বেশি নিচ্ছেন ডিলাররা।’

আরেক চাষি তরিকুল ইসলাম বলেন, ‘ক্ষুদ্র কৃষকরা অগ্রিম টাকা দিয়েও ভালো বীজ পায়নি। তারা যে বীজগুলো পেয়েছে এগুলোয় ফলন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার এ বছর আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। সবমিলিয়ে কৃষকদের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি।’

অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি অস্বীকার করে বীজ আলু সরবরাহকারী জাকির চৌকিদার জাগো নিউজকে বলেন, ‘চাহিদা অনুযায়ী কোম্পানি বীজ আলু আমাদের দিতে পারে না। তবে যারা অগ্রিম টাকা দিয়েছিলেন সবাইকেই বীজ আলু সঠিকভাবে দেওয়া হয়েছে। যারা আলু পাননি তারা মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট