1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার ঋণ দেবে : এডিবি

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

দেশে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠায় ৬০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা (নীতিভিত্তিক ঋণ) দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি বিনিয়োগের কার্যকারিতা, বেসরকারি খাত উন্নয়ন এবং সরকারি প্রতিষ্ঠানের সংস্কারে এই অর্থ খরচ করা হবে।

এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, রাজনৈতিক উত্তরণের এই মুহূর্তে এডিবি উন্নয়ন অর্থায়নে এই ঋণ দিচ্ছে। মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা; অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও প্রতিযোগীসক্ষম করতে এই অর্থ খরচ করতে হবে। এডিবির এসব কর্মসূচি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এখনো কর-জিডিপির অনুপাত ৭ দশমিক ৪ শতাংশ, যা বৈশ্বিক তুলনায় কম। এ জন্য এডিবি স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে সহায়তা করবে।

এডিবি আরও বলছে, ডিজিটালাইজেশনের মাধ্যমে বিনিয়োগের কার্যকারিতা ও স্বচ্ছতার উন্নয়ন করা সরকারের অন্যতম লক্ষ্য। নীতি ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ আছে এমন প্রতিযোগিতাসক্ষম পরিবেশ তৈরি করে বেসরকারি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হবে। এডিবির এই ঋণ সার্বিকভাবে সরকারের যাবতীয় লজিস্টিক খাতের সংস্কারে নীতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা হিসেবে কাজে লাগাতে হবে, যাতে ব্যবসায়ের খরচ কমে এবং রপ্তানিতে বৈচিত্র্য আসে। ব্যবসায় সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে যাবতীয় সরকারি কাজের ধাপগুলো অনলাইনে সম্পন্ন করার ওপর জোর দেয় এডিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট