1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি, দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে পারবো। বিচার করবে আদালত, আমরা সব সহযোগিতা করবো। সচিবালয়ে সমসাময়িক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, যে মোবাইল সেটি উদ্ধার করা হয়েছে, সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে।প্রসঙ্গত, মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে মিলেছে তার লাশ। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এদিকে, রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন।তারা অকালে প্রাণ হারানো কিশোর অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তারা জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট