1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

জামায়াত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

 

আজ শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলো বয়ে গিয়েছে, এগুলো আল্লাহতালার রহমত। কিন্তু গত ৫৪ বছরে সরকারগুলো এই নদীগুলো সংরক্ষণ করেনি। এক সময়ে এই নদীগুলো দিয়ে জাহাজ চলতো, এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না।

চারটি বড়—তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া উত্তরবঙ্গের মানুষের জন্য আল্লাহর দান হিসেবে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মতো। রক্তনালী বন্ধ হলে শরীরের ওই অংশ মারা যাবে।

অতীতের সরকারগুলোর উপেক্ষা-উদাসীনতা, অবহেলা গোটা নর্থবেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। তাদের দল ও নির্বাচনী ঐক্য সরকার গঠন করলে উত্তরবঙ্গের মরা নদীগুলোর পুনর্জীবনের কাজ শুরু করবেন বলে জানান তিনি।তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান। এছাড়া, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি প্রচারণা চালান।

এর আগে জামায়াত ও ১০ দলীয় ঐক্য দুদিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার সকালে রংপুর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। পরে সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট