1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু (৪৫), শহীদ মোল্লা (৫০), ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার লালটু (৩৮) এবং খেদের আলী (৫৫)।

তারা সবাই পেশায় দিনমজুর ও লেবারের কাজ করতেন বলে জানা গেছে।

ওসি খালেদুর রহমান বলেন, ‘গত শুক্রবার (১০ অক্টোবর) ১০-১২ জন ডিঙ্গেদহ এলাকার গোপনস্থানে বিষাক্ত চোলাই মদ পান করেন। পরদিন ১১ অক্টোবর ৩ জনের মৃত্যু হয়। পরে আবার রবিবার (১২ অক্টোবোড়ো) রাতে তিনজন মদপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে ২ জনের মৃত্যু হয়।

তাদের মধ্যে ১ জন সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।’ এদিকে, মৃত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে।

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি চলছে।

 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট