1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার স্বল্প নন্দপুর গ্রামের তুষ্ট চরন মণ্ডলের ছেলে গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (৫৬) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নন্দপুর গ্রামের আনসার আলীর ছেলে সৈকত হাসান (১৩)।

পুলিশ জানায়, সকালে গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে গাজীপুরের মাওনা যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, উপজেলার বাইপাস সাহেব বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়ালসেতুর নিচে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় গুরুতর আহত হন মাদ্রাসা শিক্ষার্থী সৈকত হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সৈকত বাবা-মায়ের সঙ্গে হরিণহাটি এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাত উল আলম বলেন, মাওনা আঞ্চলিক সড়কে নিহত মোটরসাইকেল চালকের লাশ ফুলবাড়িয়া ফাঁড়ি পুলিশ উদ্ধার করেছে। আর বাইপাশ এলাকায় নিহত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট