1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে রেললাইনে বিকল ট্রাক, ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মো: শাহরিয়ার রকি
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
ছবি:সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায় মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে গেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচলে স্থবিরতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত যোবায়ের আহমেদ জানান, সকালে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট