1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন ম্যালওয়্যার হুমকি

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স দল সম্প্রতি ম্যাক অপারেটিং সিস্টেমে চালিত কম্পিউটারগুলোর জন্য নতুন এক নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা দিয়েছে। ‘এক্সসিএসএসইটি’ নামের এ ম্যালওয়্যারটি প্রথম ২০২০ সালে শনাক্ত হলেও সময়ের সঙ্গে এটি আরও উন্নত ও বিপজ্জনক হয়ে উঠেছে।

নতুন এ ম্যালওয়্যারটি বিশেষভাবে ভয়াবহ কারণ এটি নিজেকে লুকিয়ে রাখতে পারে, ফলে সহজে শনাক্ত করা সম্ভব নয়। এটি বৈধ অ্যাপ্লিকেশনের মতো আচরণ করে ব্যবহারকারীদের মধ্যে সন্দেহের সুযোগ কমিয়ে দেয়। একবার কোনো কম্পিউটারে প্রবেশ করলে এটি ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের সংবেদনশীল তথ্য চুরি করতে পারে।  সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের ম্যালওয়্যার থেকে বাঁচতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন।

– বিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড: শুধুমাত্র অ্যাপল অ্যাপ স্টোর থেকে যাচাইকৃত অ্যাপ ডাউনলোড করা উচিত।
– নিয়মিত আপডেট: অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার সর্বদা আপডেট রাখা প্রয়োজন, যাতে নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা কমানো যায়।
– সতর্কতা অবলম্বন: সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা এড়ানো উচিত এবং অজানা কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে যাচাই করা জরুরি।
– অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার: শক্তিশালী অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করে নিয়মিত সিকিউরিটি চেক করা প্রয়োজন।

নিরাপত্তাব্যবস্থা জোরদার করে এবং সাইবার হুমকির বিষয়ে সচেতন থেকে এ ধরনের ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট