1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

দিল্লিগামী ফ্লাইটে বোমাতঙ্ক, রোমে জরুরি অবতরণ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। যার ফলে বিমানটিকে ইতালির রাজধানী রোমের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটি সেখানে নিরাপদে অবতরণ করেছে।

এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি বলছে, মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেওয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং ফ্লাইটটি সেখানে নিরাপদে অবতরণ করে।  এক বিবৃতিতে মার্কিন এই এয়ারলাইন্সটি বলেছে, ‘সম্ভাব্য নিরাপত্তা সমস্যার কারণে’ রোববার নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থাতেই ফ্লাইটটিকে লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরে পাঠানো হয় এবং সেখানেই এটি নিরাপদে অবতরণ করে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এবং এর ফলেই বিমানটিকে রোমের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে তল্লাশির পর হুমকিটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। অবশ্য রোমে পৌঁছানোর পর ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরাপত্তা পরীক্ষা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট