1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি, দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বায়ুদূষণে শীর্ষে সারাজেভো, ঢাকার পরিস্থিতি কী?

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টি হওয়ায় পরও খুব বেশি পরিবর্তন হয়নি ঢাকার বাতাসের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। একই সময়ে ২০৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো।

এদিন সকাল ৮টা ৩২ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ১৭৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার। ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান প্রদেশ এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুনের স্কোর ১৭৪ এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭৩। আর নবম স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ১৬৭। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রতিদিন বিশ্বের ১২৩টি দেশের বায়ু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। আজ ঢাকা আইকিউএয়ারের ১০তম ঘরের নবম স্থানে অবস্থান করছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট