1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিককে মারধর

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলায় সংবাদ প্রকাশের জেরে রেজোয়ান ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত ওই সাংবাদিক। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি থেকে মতিরবাজার পর্যন্ত একটি পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ওই কাজের সাব-ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিককে হুমকি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রেজোয়ান তার পেশাগত কাজে উপজেলা প্রকৌশল অফিসে যাওয়ার পথে সাব-ঠিকাদার দুলালের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী সাংবাদিক রেজোয়ান ইসলাম বলেন, গত ৩ ফেব্রুয়ারি ‘সরকারি প্রকল্পের নামে চলছে হরিলুট, তিন কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদনটি আমার করা ছিল। এর জেরে কাজের সাব-ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল আমার ওপর হামলা চালান। এ সময় আমার পকেট থেকে ১৪ হাজার ৫৯০ টাকা ও আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় ওই দুলাল ও তার সঙ্গে থাকা লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট