1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

পূজার দিনে জমজমাট বইমেলা

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

সরস্বতী পূজা উপলক্ষে গতকাল সোমবার বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক শিক্ষার্থীই গতকাল হাজির হয়েছিল বইমেলায়। নতুন নতুন বই আর সঙ্গে বিপুলসংখ্যক পাঠক-দর্শনার্থীর সমাগম—সব মিলিয়ে গতকাল মেলা ছিল এককথায় জমজমাট। প্রকাশক ও বিক্রেতারা জানান, সরস্বতী পূজা উপলক্ষে প্রথম দুদিনের তুলনায় গতকাল মেলার তৃতীয় দিনে পাঠক-দর্শনার্থীর ভিড় যেমন বেশি ছিল, তেমনি বিক্রিও গত দুদিনের চেয়ে ভালো হয়েছে।

মেলা ঘুরে গতকাল আগত পাঠক-দর্শনার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ দেখা গেছে। অনেক তরুণীকেই হলুদ শাড়িতে মেলায় ঘুরতে দেখা যায়। সঙ্গে গলায় মানানসই সোনালি বা মুক্তার মালা, হাতে চুড়ি আর কপালে বড় লাল টিপ। অনেককে আবার মাথায় ফুলের টোপরও লাগাতে দেখা গেছে। তরুণদের সাজেও ছিল উৎসবের ছোঁয়া। অনেককে হলুদ বা সাদা পাঞ্জাবির সঙ্গে জিন্স বা চুরিদার পায়জামা পরতে দেখা গেছে।

মেলায় সপরিবারে এসেছিলেন ব্যাংকার মাছুম বিল্লাহ। মেলায় এসে খুব ভালো বোধ করছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছরই বইমেলায় আসি। তবে মেলার শেষের দিকে বেশি আসা হয়। সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাচ্চাদের নিয়ে মেলায় এসেছি। বাচ্চাদের বই বেশি কিনেছি। মেলার সম্প্রসারণ হওয়ায় এবার জায়গা বেড়েছে। তাই ঘুরে ঘুরে বই দেখতে ও কিনতে পারছি।’

তাম্রলিপি প্রকাশনীর বিক্রেতা জামিউল কাউসার কালবেলাকে বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ (সোমবার) মেলায় দর্শনার্থীদের আগমন অনেক ভালো। বিশেষ করে শিক্ষার্থীদের ভিড়ই আজ মেলায় বেশি ছিল। তবে সাধারণ পাঠকদের উপস্থিতিও আশাব্যঞ্জক। বিক্রিও অন্যদিনের তুলনায় ভালো হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট