1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: ইসলামী আন্দোলন

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

পুলিশের কাজে আগের মতো উদ্যম নেই—স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মাওলানা ইউনুছ আহমাদ। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে এসব জায়গায় ব্যারাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় নিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান প্রমুখ। এ সময় পুলিশের স্বল্পতা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের স্বল্পতা নেই। হয়তো কাজে আগের মতো উদ্যমটা নেই। তাঁদের কাজের উদ্যমটা যেন ফিরিয়ে আনা যায়, আমরা চেষ্টা করে যাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট