1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি, দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

দেরিতে ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হলেও সূচি বিপর্যয়ের কারণে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। আজ বুধবার সকালে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। প্রতিটি ট্রেনই স্টেশনটি ছাড়ছে নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা পর।

রেলের রানিং স্টাফরা গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রেল উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর আজ ট্রেন চলাচল শুরু হয়। সকালে চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনে যাত্রী অনেক কম। স্টেশনে নিয়োজিত রেলওয়ে কর্মকর্তা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীদের অনেকেরই ধারণা ছিল, আজ ট্রেন চলবে না। মধ্যরাতে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি অনেকে তাৎক্ষণিক জানতে পারেননি। ফলে যাত্রার প্রস্তুতিও নেননি তাঁরা। এ কারণে যাত্রীর চাপ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট