1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এনবিআরের ক্ষমতা কমানো হচ্ছে

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ক্ষমতা কমানো হচ্ছে। সংস্থাটি শুধু রাজস্ব আদায় করবে। আর নীতি কৌশল ঠিক করবে আলাদা কমিশন। এমনটাই চায় এনবিআর সংস্কার কমিটি।   তাদের যুক্তি, এতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে হয়রানির হাত থেকে মুক্তি পাবেন করদাতা; বাড়বে রাজস্ব আদায়। বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরির শঙ্কা অর্থনীতিবিদদের।

জাতীয় রাজস্ব বোর্ড সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশের জোগান দেয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে ভ্যাট, ট্যাক্স ও শুল্ককর। বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীন একটি সংস্থা এনবিআর।

সংস্থাটি একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন করে ও রাজস্ব আহরণ করে। আর আইআরডির সচিবই পালন করেন এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব। তবে এনবিআর সংস্কার কমিটির সুপারিশ হলো এনবিআরের কাজ হবে শুধু রাজস্ব আদায়।এনবিআরের সাবেক চেয়ারম্যান ও এনবিআর সংস্কার কমিটির সদস্য ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, এনবিআরের যিনি প্রধান হবেন তিনি শুধু এনবিআর নিয়েই কাজ করবেন। তিনি এসআরও জারি, অর্থ আইন তৈরি করবেন না। এসব কাজ অন্য কেউ করবেন।

অন্যদিকে, ভ্যাট, ট্যাক্স শুল্ক সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে রাজস্ব নীতি আলাদা বিভাগের হাতে। এর প্রধান হবেন সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। পাশাপাশি এনবিআর, অর্থ, বাণিজ্য, শিল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ১৫ থেকে ১৬ সদস্যের একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ থাকবে। কমিশন যত নীতি গ্রহণ করবে, তা অবশ্যই ওই কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। পরে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে এনবিআর।

মোহাম্মদ আবদুল মজিদ বলেন, স্থায়ীভাবে একটি পরামর্শক কমিটি গঠন করতে হবে। যার সদস্য হবেন ১৫-১৬ জন। নীতি নির্ধারণ, অর্থ আইন সংশ্লিষ্ট কার্যক্রম এই কমিটির সঙ্গে আলোচনা করে করতে হবে। এতে দূরত্ব কমবে স্টেকহোল্ডারদের সঙ্গে।
ব্যবসায়ীরা বলছেন, এনবিআরের এমন বিভাজন দীর্ঘদিন ধরেই চাচ্ছেন তারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, এটিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এটি আরও আগেই হওয়া উচিত ছিল।

প্রাথমিকভাবে উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অর্থনীতিবিদদেরও। অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, আলাদা হওয়ার বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে তেমন দ্বিমত নেই। তবে কীভাবে এটি বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে অনেকেরেই দ্বিমত আছে। কারণ যদি পুরো আলাদা একটি নীতি নির্ধারক কমিটি হয়, কিন্তু সেটি যদি প্রশাসনের ভিতরে থাকে তাহলে কোনো পরিবর্তন আসবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট