1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে পৌর ০৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি, দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত: ওমর সানী ‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

রংপুরে আগাম আলুর দামে ধস, দিশেহারা কৃষক

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

আগাম আলু আবাদ করে বেকায়দায় পড়েছেন রংপুরের চাষিরা। খেতে আলু বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকায়।  এতে কেজি প্রতি  কৃষকের লোকসান হচ্ছে ১০ থেকে ১২ টাকা। এমন লোকসানে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। ধারদেনা করে চাষাবাদ করা প্রান্তিক চাষিরা বলছেন, এই লোকসান অব্যাহত থাকলে আগামী দুই বছর এই ঘানি টানতে হবে। সংসার চালানো ও কঠিন হয়ে যাবে।

‘আলু আবাদ করি এবার হামার কোমর পড়ি গেইল বাহে। ৫২ টাকা কেজি দরে বীজ কিনি আলু গাড়নো (রোপণ), সেই আলু বেচা নাগোচে ১৫ টাকা কেজি দরে। এই লোকসান পূরণ হবার নয়। মরণ ছাড়া হামার কৃষকের কোনো পথ নাই।’

রংপুরের তিস্তার চরে আগাম রোপণ করা আলু ১৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে বলে এমন অভিব্যক্তি প্রকাশ করেন গান্নারপার এলাকার কৃষক অহেদুল ইসলাম। শুধু তিনিই নন, আগাম আলুর বাজারে ধস নামায় দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।

এদিকে খেতে আলুর দাম কম হলেও বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এতে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কৃষকরা বলছেন, সরকার যদি কৃষকের প্রতি নজর না দেয় তাহলে কৃষককে পথে বসতে হবে।

আলু চাষের কেন্দ্র রংপুরেই গেল বছর আলু কিনে খেতে হয়েছে ৮০ টাকা কেজি দরে। এ বছর রোপণ মৌসুমে বেশি দামে বীজ কিনে একবুক আশা নিয়ে কৃষকরা আলু চাষ করেন। কিন্তু আগাম নতুন আলুর বাজারে হঠাৎ ধস নামায় বড় লোকসান গুণতে হচ্ছে তাদের।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় আলু চাষে খরচ অনেক বেড়েছে। ভরা মৌসুমে আলুর দাম কমে যাওয়ার ভয় তো আছেই। তার সাথে যুক্ত হয়েছে চলতি শৈত্যপ্রবাহের কারণে ক্ষতির শঙ্কাও। এ কারণে আগাম রোপণ করা আলু বিক্রি না করে উপায় নেই। কিন্তু হঠাৎ দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তো উঠছেই না, বরং বিঘাপ্রতি প্রায় ২২ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট