1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

জানা গেল ট্রুডোর উত্তরসূরি নির্বাচনের দিনক্ষণ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রীর খোঁজ শুরু করেছে ক্ষমতাসীন লেবার পার্টি।  জীবনযাত্রার উচ্চ খরচ, বাড়ি ও খাবারের মূল্যবৃদ্ধি, অপরাধের হার বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মানে অবনতির মুখে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে গত ৬ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। নতুন নেতা নির্বাচিত হলে পদ ছেড়ে দিবেন তিনি।

এদিকে এক বিবৃতিতে ট্রুডোর দল লিবারেল পার্টি ঘোষণা করেছে, সাধারণ নির্বাচনের আগে আগামী ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করা হবে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। বৃহস্পতিবার রাতে লিবারেল পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, একটি শক্তিশালী ও নিরাপদ জাতীয় প্রক্রিয়ার পর, ৯ মার্চ লিবারেল পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবে এবং ২০২৫ সালের নির্বাচনে জয়ী হতে প্রস্তুত হবে।

এর আগে গত সোমবার ট্রুডো ঘোষণা করেন, তিনি আগামী কয়েক মাসের মধ্যে পদত্যাগ করবেন, ৯ বছরের ক্ষমতায় থাকার পর দলটির নির্বাচনী জরিপে হতাশাজনক ফলাফলের কারণে রাজনৈতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা হিসেবে কাজ চালিয়ে যাবেন। এই নির্বাচনের প্রেক্ষিতে লিবারেল পার্টি সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন দিশা খুঁজছে। সাম্প্রতিক সময়ে দলের জনপ্রিয়তা কিছুটা কমে এসেছে, বিশেষত কনজারভেটিভ পার্টির চ্যালেঞ্জের মুখে।  ট্রুডো নিজে দলের ভেতর চাপের মুখে পড়ে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

নতুন নেতার নির্বাচনের জন্য দলের মধ্যে বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে, যার মধ্যে অর্থমন্ত্রী ডমিনিক লে ব্লঁ এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মার্ক কার্নির নাম উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট