1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পাঁচ মাসও পূর্ণ হয়নি নাজমুল আবেদীন ফাহিমের। তবে এরই মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন দেশের স্বনামধন্য এই কোচ। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তার দ্বন্দ্ব এবং সভাপতির দুর্ব্যবহারের কারণে এ সিদ্ধান্ত নিতে চান তিনি।

বিপিএলের ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নাজমুল আবেদীন ফাহিমকে প্রকাশ্যে অপমান করেন ফারুক আহমেদ। এক পর্যায়ে সভাপতির বক্তব্য ছিল, ‘ইউ অ্যাক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসুন বানিয়ে দেই।’ ফাহিম জানিয়েছেন, এ ধরনের মন্তব্য মেনে নেওয়া তার পক্ষে কঠিন।

যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম বলেন, ‘বিসিবি সভাপতির মন্তব্যটি আমি পুনরায় বলতে চাই না। তবে এটি আমাকে গভীরভাবে হতাশ করেছে। এত মানুষের সামনে এমন মন্তব্য করার প্রয়োজন কী ছিল, আমি জানি না। পরিচালকদের প্রতি সম্মান দেখানো এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু সভাপতির আচরণে সেটা অনুপস্থিত।’  এ পরিস্থিতিতে বিসিবিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ফাহিম বলেছেন, ‘অনেক সময় মনে হয়, বোর্ডের বাইরে থাকাই ভালো। বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি, তা এখানে থেকে সম্ভব নয়। যদি বোর্ডে থাকি, তবে আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। তা না হলে পদে থাকা অর্থহীন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট